জানবো, শিখবো, গড়বো ভবিষ্যৎ
হোম / আমাদের সম্পর্কে

আমাদের সম্পর্কে

শিখবো একাডেমি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নেটওয়ার্কিং, লিনাক্স ও সাইবার নিরাপত্তার হাতে-কলমে প্রশিক্ষণ দেয়।

আমরা কী করি:

লাইভ ব্যাচে সরাসরি ক্লাস, প্রতিটি রেকর্ড করা — একটা মিস করলেও পরে দেখা যায়।

রেকর্ডেড কোর্সে নিজের গতিতে শেখা, লাইফটাইম অ্যাক্সেস সহ।

প্রতিটি কোর্সে গ্রেডেড ল্যাব — শুধু ভিডিও দেখে নয়, নিজে করে শেখা।

কেন আমরা আলাদা:

আমাদের ইনস্ট্রাক্টররা কর্মরত প্রকৌশলী। তারা বইয়ের তত্ত্ব নয়, বাস্তব কাজের অভিজ্ঞতা থেকে শেখান।

সার্টিফিকেট পেতে হলে ল্যাব পাস করতে হয় ও পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় — শুধু ভিডিও দেখলেই সার্টিফিকেট নয়। তাই আমাদের সার্টিফিকেটের মূল্য আছে।

প্রতিটি সার্টিফিকেট অনলাইনে যাচাই করা যায়, তাই নিয়োগকর্তা সহজেই নিশ্চিত হতে পারেন।

শেখানোর ভাষা:

ব্যাখ্যা বাংলায়, কারিগরি শব্দ ইংরেজিতে — যাতে বোঝা সহজ হয়, আবার আন্তর্জাতিক পরীক্ষার প্রস্তুতিও ঠিক থাকে।

যোগাযোগ:

প্রশ্ন থাকলে যোগাযোগ পাতা থেকে লিখুন, আমরা সাধারণত একদিনের মধ্যে উত্তর দিই।

সর্বশেষ হালনাগাদ: 03 Sep 2026

কল