কোর্সে ভর্তি হব কীভাবে:
অ্যাকাউন্ট খুলে ইমেইলে পাঠানো কোড দিয়ে ভেরিফাই করুন। তারপর কোর্স বেছে নিয়ে পেমেন্ট করুন।
পেমেন্ট কীভাবে করব:
bKash বা Nagad-এ টাকা পাঠিয়ে TrxID জমা দিন। আমরা যাচাই করে কোর্স চালু করে দেব — সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে।
কার্ডে পেমেন্টের সুবিধা চালু হলে সাথে সাথেই কোর্স খুলে যাবে।
টাকা দিয়েছি কিন্তু কোর্স খুলছে না:
ম্যানুয়াল পেমেন্টে যাচাই করতে কিছুটা সময় লাগে। কয়েক ঘণ্টা পরেও না খুললে ইনভয়েস নম্বর সহ আমাদের জানান।
কোর্স কতদিন দেখতে পাব:
রেকর্ডেড কোর্সে লাইফটাইম অ্যাক্সেস। লাইভ ব্যাচের রেকর্ডিংও পরে দেখা যায়।
লাইভ ক্লাস মিস করলে:
প্রতিটি ক্লাস রেকর্ড করা হয়। পরে সুবিধামতো সময়ে দেখে নিতে পারবেন।
সার্টিফিকেট কীভাবে পাব:
সব লেসন শেষ করুন, বাধ্যতামূলক ল্যাবগুলো পাস করুন, আর ফাইনাল এক্সামে নির্ধারিত নম্বর পান। তিনটা শর্ত পূরণ হলে সার্টিফিকেট নিজে থেকেই ইস্যু হয়ে যাবে।
পরীক্ষায় ফেল করলে:
নির্ধারিত সংখ্যক বার আবার চেষ্টা করা যায়। প্রতিবার নতুন প্রশ্ন আসে। সব চেষ্টা শেষেও পাস না করলে Completion সার্টিফিকেট পাবেন।
সার্টিফিকেট যাচাই করা যায়:
হ্যাঁ। সার্টিফিকেটে লেখা নম্বর দিয়ে যেকেউ যাচাই পাতায় গিয়ে দেখতে পারেন — লগইন লাগে না।
কোনো পূর্ব অভিজ্ঞতা লাগবে:
কোর্সের পাতায় "আগে যা জানা দরকার" অংশে লেখা থাকে। বেশিরভাগ কোর্স শূন্য থেকে শুরু করা যায়।
টাকা ফেরত পাওয়া যায়:
হ্যাঁ, নির্ধারিত সময়সীমার মধ্যে। বিস্তারিত রিফান্ড নীতি পাতায় দেখুন।
টিচার হিসেবে যোগ দিতে চাই:
"টিচার হোন" পাতা থেকে আবেদন করুন। আমরা যাচাই করে যোগাযোগ করব।
সর্বশেষ হালনাগাদ: 03 Sep 2026