জানবো, শিখবো, গড়বো ভবিষ্যৎ
হোম / শর্তাবলি

শর্তাবলি

এই শর্তাবলি শিখবো একাডেমির ওয়েবসাইট ও কোর্স ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য। অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আপনি এই শর্তগুলোতে সম্মতি দিচ্ছেন।

অ্যাকাউন্ট:

অ্যাকাউন্ট খুলতে সঠিক নাম ও ইমেইল দিতে হবে। একজনের অ্যাকাউন্ট অন্যজনকে দেওয়া যাবে না। পাসওয়ার্ড গোপন রাখার দায়িত্ব আপনার।

একই অ্যাকাউন্ট একাধিক ব্যক্তি ব্যবহার করছেন বলে প্রমাণ পাওয়া গেলে অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে, টাকা ফেরত ছাড়াই।

কোর্সে ভর্তি ও অ্যাক্সেস:

পেমেন্ট নিশ্চিত হওয়ার পর কোর্স চালু হয়। রেকর্ডেড কোর্সে লাইফটাইম অ্যাক্সেস — যতদিন সাইট চালু থাকে ততদিন।

লাইভ ব্যাচে সিট সীমিত। সিট পূর্ণ হয়ে গেলে পরের ব্যাচের অপেক্ষা করতে হবে।

কোর্সের ভিডিও, নোট, ল্যাব ফাইল ও অন্যান্য উপকরণ শুধু ব্যক্তিগত শেখার জন্য। এগুলো রেকর্ড করা, ডাউনলোড করে বিতরণ করা, বা অন্য কোথাও প্রকাশ করা নিষেধ।

পেমেন্ট:

সব দাম বাংলাদেশি টাকায়। bKash, Nagad বা কার্ডে পেমেন্ট করা যায়।

ম্যানুয়াল পেমেন্টে (bKash/Nagad) TrxID জমা দেওয়ার পর যাচাই করে কোর্স চালু করা হয়। সাধারণত কয়েক ঘণ্টা লাগে।

ভুল বা ভুয়া TrxID দিলে অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে।

সার্টিফিকেট:

সব লেসন শেষ করা, বাধ্যতামূলক ল্যাব পাস করা ও ফাইনাল এক্সামে নির্ধারিত নম্বর পাওয়ার পর Certified সার্টিফিকেট দেওয়া হয়।

লেসন ও ল্যাব শেষ করেও এক্সামে পাস না করলে Completion সার্টিফিকেট দেওয়া হয়।

সার্টিফিকেট কেনাবেচা বা জাল করার চেষ্টা করলে তা বাতিল করা হবে।

আচরণ:

লাইভ ক্লাস ও গ্রুপে অন্য শিক্ষার্থী ও শিক্ষকের প্রতি সম্মান দেখাতে হবে। আপত্তিকর আচরণ করলে অ্যাক্সেস বন্ধ করা হতে পারে।

পরিবর্তন:

আমরা কোর্সের বিষয়বস্তু, সময়সূচি ও এই শর্তাবলি প্রয়োজনে পরিবর্তন করতে পারি। বড় পরিবর্তন হলে ইমেইলে জানানো হবে।

যোগাযোগ:

কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ পাতা থেকে লিখুন।

সর্বশেষ হালনাগাদ: 03 Sep 2026

কল